মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ল ৭ দোকান, ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ টাকা

মাদারীপুরের শিবচর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) গভীর রাতে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের সোতারপাড় বাজারে একটি দোকানে হঠাৎ আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে মুহূর্তেই এলাকা আতঙ্কে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে প্রথমদিকে কেউই কাছে যেতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে পরিস্থিতি সামাল দেয়।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন