চট্টগ্রামের পটিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং আরো অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা মারচা পরিবহন ও বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই লোহাগারা এলাকার বাশি মোহন দাশ নামের একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিয়া রওশন জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, আমরা তাৎক্ষনিক সংবাদ পেয়ে আহতদের উদ্ধার পূর্বক পটিয়া উপজেলা স্বাস্হ্য কম্পেলেক্সে প্রেরন করি। দূর্ঘটনা কবলিত যান দ্রুত অপসারন পূর্বক রাস্তায় যান বাহন চলাচল নিরবিচ্ছিন্ন রাখি।




