হাকিমপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে নানা আয়োজনে যথাযথ মর্যাদায় ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
আজ ২৬ মার্চ, বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মহোদয়ের পক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধ সংসদ, বাংলাদেশ পুলিশ প্রশাসন, পৌর প্রশাসক, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি উপজেলা ও পৌর শাখা সহ অঙ্গ সহযোগী সংগঠন, হিলি প্রেসক্লাব, আনসার, স্কাউটস, হিলি স্থল শুল্ক স্টেশন, পল্লী বিদ্যুৎ হিলি জোনাল অফিস, হিলি পানামা পোর্ট লিংক লি. হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, হিলি ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাহিলি পাইলট স্কুল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এরপর সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ওই দিন সকাল সাড়ে আটটায় বাংলাহিলি পাইলট স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, সহকারী সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, ওসি মোঃ জাকির হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী সহ বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। তবে অত্যন্ত পরিতাপের বিষয় বীর মুক্তিযোদ্ধাগণ মাঠে উপস্থিত থাকলেও তাঁদের ডাকা হয়নি।
এরপর পুলিশ, আনসার গ্রাম পুলিশ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন করা হয়। তারপরে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে ওই মাঠে, বালক বালিকাদের দৌড় প্রতিযোগিতা, মোরগের লড়াই, দড়ি খেলা ও ভদ্র মহিলাদের জন্য বাজনার তালে বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সবশেষে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিচারক মন্ডলীদের সম্মাননা স্বারক প্রদান এবং উপস্থাপক, খেলা পরিচালক এবং গণমাধ্যম কর্মীদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
এসময় বাংলাহিলি পাইলট স্কুল মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ সহ স্থানীয়  গণমাধ্যম কর্মী, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরাসহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন