নওগাঁ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের ১নং ওয়ার্ডের কোমাইগাড়ি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭মার্চ) সন্ধা ৬ টায় কোমাইগাড়ি উক্ত কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শহিদ জিয়া প্রজন্ম দলের কোমাইগাড়ী ১নং ওয়ার্ডের কমিটি গঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক মোঃ সুমন হোসেন, জেলার সদস্য সচিব সম্রাট, থানা শ্রমিক দলের মোঃ সাজু হোসেন, জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের পৌর শাখার সভাপতি মোঃ চঞ্চল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রনি হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সুইট হোসেন,দপ্তর সম্পাদক মোঃ মানিক হোসেন সদর উপজেলা বিএনপি সহ-দপ্তর সম্পাদক মোঃ মনিরুল হাসান রুবেল সহ ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী শহিদ জিয়া প্রজন্ম দলের নওগাঁ জেলা ও পৌর ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এ কমিটি ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক আলোচনা সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তরুণ ও কর্মীবান্ধব নেতাদের স্থান দেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে সংগঠিত করতে শহীদ জিয়া প্রজন্ম দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং নওগাঁ জেলার সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।




