জয়পুরহাট পাচবিবিতে ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ২

জয়পুরহাট পাচবিবিতে ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ২। জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক।  গত ২৭ মার্চ ২০২৬ বিকেলে পাঁচবিবি উপজেলা থানাধীন পশ্চিম বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নি:) আব্দুল্লাহ আল নোমান। এ সময় তার সঙ্গে এসআই (নি:) শাখাওয়াত হোসেন, এএসআই (নি:) সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই (নি:) সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। মাদক ব্যবসায়ী  সুহেল হোসেন (২৪), পিতা: মো. নুর ইসলাম এবং ছামেনা খাতুন (৪৫), পিতা: আব্দুস সামাদ প্রামানিক।
তারা উভয়েই পশ্চিম বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানা-এ নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বালিয়াকান্দিতে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

‎রাজবাড়ীর বালিয়াকান্দিত বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী