কিশোরকন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৫ এর শাখা পর্যায়ে পুরস্কার প্রদান করে কিশোরকন্ঠ পাঠক ফোরাম চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা

কিশোরকন্ঠ পাঠক ফোরাম চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার চেয়ারম্যান ডি.এম. আসহাব উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোজাম্মেল হোসাইন আবীর।
অনুষ্ঠানটি কিশোরকন্ঠ পাঠক ফোরাম চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার ভাইস প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সাবেক চেয়ারম্যান আসিফুল্লাহ মুহাম্মদ আরমান।
শাখা পর্যায়ে শীর্ষ ১০জনসহ সর্বমোট ৭১জন প্রতিযেগিকে পুরস্কৃত করা হয়। বাছাইকৃত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।
অতিথিবৃন্দ পাঠাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন