পলাশে ১৮২ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীর পলাশে ১৮২ বোতল ফেন্সিডিলসহ মাহমুদ হাসান শাকিল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। গতকাল রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাইপাস নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহমুদ হাসান শাকিল মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আব্দুল জলিল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, পলাশ থানার নিয়মিত মাদক অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে ঘোড়াশাল বাইপাস নামক স্থানে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। পরে গোপন সংবাদে ফেন্সিডিল পাচারের খবরে ওই যুবকবে তল্লাসী করে ১৮২ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চন্দনাইশে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চন্দনাইশ উপজেলা

ফেসবুকে তীব্র সমালোচনা মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকাণ্ডে ফেঁসে যাচ্ছে আ:লীগ নেতা নুরুর স্ত্রী আবেদা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায়  পরিকল্পনাকারী হিসেবে