সিলেট–ঢাকা রুটে বিমানের টিকিট আকাশচুম্বী, জনপ্রতি ১২ হাজার টাকা

সিলেট–ঢাকা রুটে বিমানের টিকিটের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। বর্তমানে এই রুটে জনপ্রতি টিকিটের মূল্য ১০,০০০ থেকে ১২,০০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ যাত্রীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেট ফুয়েলের দাম বৃদ্ধি, অতিরিক্ত যাত্রী চাপ এবং ঈদকে সামনে রেখে আগাম বুকিং বেড়ে যাওয়ায় বিমান ভাড়া বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শেষ মুহূর্তে টিকিট কিনতে গেলে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
যাত্রীরা অভিযোগ করে বলেন, সিলেট–ঢাকা রুটে বিমান ভাড়া নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অনেক ক্ষেত্রে স্বল্প দূরত্বের এই রুটে ভাড়া আন্তর্জাতিক রুটের কাছাকাছি হয়ে গেছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
এ বিষয়ে যাত্রীদের দাবি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিমান ভাড়া মনিটরিং করা এবং যাত্রীদের স্বার্থে ভাড়া সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা করা।
সচেতন মহলের মতে, ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণ ধীরে ধীরে অসম্ভব হয়ে পড়বে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন