জামালপুরে অর্থনৈতিক অঞ্চলে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) দুপুরে এলেঙ্গা-জামালপুর (এন-৪) জাতীয় মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মেইন গেট সংলগ্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জামালপুর জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইফতেখার ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক, মানবাধিকার কর্মী ও গণমাধ্যম কর্মী মোঃ খোরশেদ আলম। এছাড়াও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে জানানো হয় যে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের বনাঞ্চলের আয়তন বৃদ্ধির লক্ষ্যে সরকার দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় এলেঙ্গা-জামালপুর মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে মহাসড়কের পাশে এই সবুজায়ন প্রকল্পকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন এই এলাকায় পরিকল্পিত বৃক্ষরোপণ পরিবেশকে শীতল রাখার পাশাপাশি সড়কটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি জাতির গৌরব, বীরশ্রেষ্ঠ