টাঙ্গাইলের সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।বুধবার(০১ এপ্রিল) বেলা একটার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সিয়াম ওই এলাকার শাহ আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম কলা ক্ষেতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




