মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিতু (এসএসসি পরীক্ষার্থী) নামে এক মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার পূর্ব তুষখালী এলাকার বাসিন্দা মাসুম জমাদ্দারের কনিষ্ঠ কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় কোচিং শেষ করে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে তার দুর্ঘটনা ঘটে। এতে সে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
রিতুর অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, শিক্ষক ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীর এমন করুণ পরিণতিতে সবাই গভীরভাবে শোকাহত।
এ ঘটনায় এলাকাবাসী শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন। তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, যেন তিনি তাকে জান্নাতবাসী করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন