টাঙ্গাইলের সখিপুরে মৃত্যুর সারি বাড়ছেই। মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জনের মধ্যে ২ জনের মৃত্যু।
হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার শিউলি বেগমের ছেলে ইয়ানুর শনিবার ঢাকা নেওয়ার পথে উত্তরায় ইন্তেকাল করেছেন। একই দূর্ঘটনায় ঘটনাস্থলেই মোজাম্মেল নামের একজন মৃত্যুবরণ করেছে। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক। শনিবার(৪ এপ্রিল)সন্ধ্যা ৭ টার সময় সখিপুর টু গোড়াই সড়কের তক্তারচালা সেগুন বাগানের উত্তর পাশে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন আহত হয়। তাদের মধ্যে মোজাম্মেল ও ইয়ানুর মৃত্যুবরণ করেন। মাহির অবস্থাও আশঙ্কাজনক।উপজেলার হাতিবান্ধা হাকি মসজিদের পাশে বাঁশের বেপারী বাদশার ছেলে মোজাম্মেল। অপর দুই জন ১. মাহির পিতাঃ রুবেল (হাতিবান্ধা কাশেম বাজার), আরেকজন হাতীবান্ধা ইউনিয়নের মহিলা মেম্বার শিউলির ছেলে ইয়ানুর। দুইজন মারা গেছে। দুই জনই এবার এসএসসি পরীক্ষার্থী।রবিবার সকালে দুজনের জানাজা শেষে দাফন করা হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




