বৃহস্পতিবার,২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
গতকাল শনিবার (৪ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।
বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকালে একাধিক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেয় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি, আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা বিওপির টহল দল। এসব স্থানে পৃথকভাবে অভিযান চালিয়ে একটি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে জিরা, মেহেদি, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, শাড়ি, বাসমতী চাল, সাবান, ফুচকা, বাজি এবং বিভিন্ন প্রকার ওষুধ। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৭০ টাকা।
এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, জব্দ করা চোরাচালান পণ্যসমূহ কাস্টমস অফিসে জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

​লামায় ইউনিয়ন পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা