মেলান্দহে সরকারি নির্দেশনা অমান্য করে রাতেও খোলা দোকানপাট

বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে সারাদেশের জরুরি সেবা ব্যতীত সব ধরনের দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত হলেও জামালপুরের মেলান্দহে সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখা হয়েছে প্রায় সব ধরনের দোকানপাট। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই বাজার গুলোতে।
শুক্রবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার হাজরাবাড়ি পৌর বাজারে দেখা যায় পূর্বের ন্যায় খোলা রয়েছে অধিকাংশ দোকান। নির্ধারিত সময় অতিক্রমের পরেও বেশিরভাগ দোকান খোলা রেখে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে ব্যবসায়ীদের।
হাজরাবাড়ি বাজারের এক ব্যবসায়ীরা বলেন, সন্ধ্যা ৭টা মানে একেবারে অল্প সময়। দিনের বেলায় তেমন বেচাকেনা হয় না। শ্রমজীবী মানুষরা সন্ধ্যার পর আসেন বাজারে। তখনই একটু জমে উঠে বেচাকেনা। এমন সিদ্ধান্ত আমাদের জন্য কঠোর হয়ে গেছে।
বিক্রেতারা দাবি করেন সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধের বিষয়ে কোন পদক্ষেপ নেন নি ব্যবসায়ী মালিক সমিতি।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, আমাদের পক্ষ থেকে প্রধান বাজার গুলোতে মাইকিং করা হয়েছে।  এছাড়া ইউনিয়ন পর্যায়ের বাজার গুলোতে জানানো হয়েছে বন্ধের বিষয়ে। আমাদের কঠোরভাবে প্রতিফলন করতে হবে এমন কোন নির্দেশনা দেওয়া হয়নি। জেলাতে কথা বলবো যদি এমন নির্দেশনা থাকে তাহলে আমরা কঠোরভাবে ব্যবস্থা নিবো।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন