চট্টগ্রামের কাটাছড়া ইউনিয়নে কৃষক লীগের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি হলেন ৭ নং কাটাছড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন।
জানা যায়, রবিবার রাত প্রায় ১০টার দিকে তিনি বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে।




