কেশবপুর বাজারে বিট পুলিশিং সভা: আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক-সন্ত্রাস বিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান

০৮/০৪/২৬ ইং রাত ৮টা ৩০মি. থেকে শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাক্ষণডুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড স্থানীয় কেশবপুর বাজারে “বিট পুলিশিং আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।
কেশবপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ তাউছ মিয়া,
 প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ’এর পক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ উপজেলা বি,এন,পি ও অলিপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইউনিয়ন বি,এন,পির সভাপতি সাইফুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান ইনু। যুবদল নেতা- তোফায়েল আহমেদ মনির, শামিম আহমেদ নাসির, মোঃ রিপন মিয়া, উপজেলা জাসসাসের সভাপতি মোজ্জাম্মিল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর চৌধুরী, বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতিদ্বয়- মোঃ শাহজাহান মিয়া ও আইনুল হক নোমান, সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া সহ বাজারের প্রবীন/নবীন ব্যবসায়ীগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে পরামর্শ দেন- বাজারে নিয়ম শৃঙ্খলা রক্ষা ও অবকাঠামো উন্নয়ন এবং জুয়া, মাদক, চোর/ডাকাত, ইভটিজিং, সন্ত্রাস-জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহবান জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

এয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মনোনয়নের চূড়ান্ত তালিকায় এ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পরিলক্ষীত করেই একসময়ের রাজপথের লড়াকু