জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযনে ৩০ লক্ষ টাকার ৩০ গ্রাম ক্রিষ্টাল মেথ-আইস্ সহ আইয়ুব গ্রেফতার

আজ বুধবার বগুড়া জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে অনুমানিক ৩০ লক্ষ টাকার ৩০ গ্রাম ক্রিষ্টাল মেথ/আইস্ উদ্ধারসহ কূখ্যাত মাদক ব্যবসায়ী আইয়ুব আলী (৩৫) কে জেলা (গোয়েন্দা) শাখার পুলিশ গ্রেফতার করে।
ডিবি বগুড়া’র এসআই মোঃ ইফতেখায়রুল ইসলামের নের্তৃত্বে মাদক বিরোধী অভিযানে অনুমানিক ৩০ লক্ষ টাকা মূল্যের ৩০ গ্রাম ক্রিষ্টাল মেথ/আইস্ উদ্ধারসহ মাদক ব্যবসায়ী আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়।
ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার থেকে সড়ক পথে অবৈধ মাদকদ্রব্য ক্রিষ্টাল মেথ/আইস্ সহ একজন মাদক ব্যবসায়ী বগুড়ায় উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে, শহরের পিটিআই মোড়ের রেড চিলি হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার চরকিয়া থানাধীন পূর্ব কৈয়ারবিল এলাকার মোঃ আবুল কাশেম এর পুত্র মোঃ আইয়ুর আলী (৩৫) কে, আটক করা হয়। আটককৃত আসামীর দেহ তল্লাশীকালে আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া তার পরিহিত পায়জামার ডান পকেটে কালো পলিথিনে মোড়ানো ৩টি প্লাষ্টিকের সাদা কৌটার মধ্য থেকে ৩০ গ্রাম ক্রিষ্টাল মেথ/আইস্ উদ্ধার করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে, সদর থানায় মামলা রুজু পূর্বক আজ বুধবার আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

All about spinshark

Understanding the Spinshark: A Comprehensive Guide What is Spinshark? The