![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ১০:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ১১:০০ এ.এম
GOVERNING BODY AWARD একটি বিরল প্রকৃতির পুরস্কার
বাংলাদেশের কয়েকটি স্বনামধন্য কলেজের ন্যায় ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের বর্তমান পরিচালনা পর্ষদ শিক্ষার উৎকর্ষে মেধা • নিষ্ঠা ও দক্ষতায় • অবদানের স্বীকৃতিস্বরূপ
GOVERNING BODY AWARD 2026
আয়োজন করেন। উক্ত আয়োজনে ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের কর্মদক্ষতা ও পেশাগত উৎকর্ষকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক,কর্মকর্তা এবং কর্মচারী -২০২৬ নির্বাচন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ ক্যাম্পাসকে সম্পূর্ন দুর্নীতিমুক্ত ও পরিচ্ছন্ন রাখার স্বীকৃতি স্বরূপ জনাব বি. এম. হাফিজুর রহমানকে ( অধ্যক্ষ, ভারপ্রাপ্ত) ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ট শিক্ষক হিসেবে ক্রেস্ট গ্রহন করেন জনাব প্রশান্ত কুমার পাল, মেহেদি হাসান, লাবনী খাতুন, শামীমা আক্তার দিবা, রাকিবুল ইসলাম, আতিকুজ্জামান, শাকিল আহমেদ সহ আরো অনেকে। শ্রেষ্ট অফিস সহায়ক হিসেবে ক্রেস্ট গ্রহন করেন জনাব ইব্রাহিম খলিল।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভার্নিং বডির সুযোগ্য সভাপতি জনাব হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর আব্দুল মজিদ ( প্রাক্তন চেয়ারম্যান, যশোর শিক্ষা বোর্ড) ও আমিনুর রহমান ( শিক্ষানুরাগী সদস্য) । গভার্নিং বডির অন্যান্য সদস্য সহ স্থানীয় অনেক গন্যমান্য ব্যাক্তিগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.