RMP-তে নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ- RMP এর নতুন কমিশনার হিসেবে জনাব মো:”ফয়জুল কবির” দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত কমিশনার।
বৃহস্পতিবার দুপুরে RMP সদর দপ্তরে বিদায়ী কমিশনার ড.মোঃ জিল্লুর রহমান এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এসময় RMP এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়ী আরএমপির পুলিশ কমিশনার ড.মোঃ জিল্লুর রহমান ডিআইজি,সিলেট রেঞ্জ হিসেবে বদলিজনিত কারণে অদ্য ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থেকে বিদায় গ্রহণ করেন।দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা, আন্তরিক সমর্থন ও সম্মিলিত প্রচেষ্টার জন্য তিনি রাজশাহী মহানগরবাসী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সকল পুলিশ অফিসার ও ফোর্সের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত কমিশনার জনাব মো: ফয়জুল কবির
বলেন,”রাজশাহী মহানগরকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতিতে কাজ করব। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়া এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন,ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম দমন ও কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেয়া হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য,নবনিযুক্ত কমিশনার এর আগে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী কমিশনার জনাব ড.মোঃ জিল্লুর রহমান
নতুন কমিশনার জনাব মো:”ফয়জুল কবির”কে ফুল দিয়ে বরণ করে নেন এবং তার সফলতা কামনা করেন।
বিদায়ী পুলিশ কমিশনার ড.মোঃ জিল্লুর রহমান এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এসময় RMP এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত কমিশনার জনাব মো: ফয়জুল কবির
বলেন,”রাজশাহী মহানগরকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতিতে কাজ করব। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়া এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন,ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম দমন ও কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেয়া হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য,নবনিযুক্ত কমিশনার এর আগে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন