TVS নামে নকল পার্টস বিক্রির কারসাজি, ভোক্তা অধিকারের হস্তক্ষেপ কামনা

টিভিএস কোম্পানির নাম ব্যবহার করে চীন থেকে আমদানি করা নিম্নমানের গাড়ির পার্টস ভারতে প্যাকেট করে “ইন্ডিয়ান TVS” বলে বাংলাদেশে বিক্রি করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এতে সাধারণ ভোক্তারা প্রতারিত হয়ে আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিতে পড়ছেন। এমন অভিযোগ তুলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা।
   পুরান ঢাকার বাংলাবাজার এলাকার নর্থব্রুক হল রোডে (Northbrook Hall Road) গাড়ির পার্টস বা অটোমোবাইল যন্ত্রাংশের মার্কেটের   সরেজমিনে দেখা যায়, বাজারে TVS ব্র্যান্ডের হলুদ প্যাকেটে “TVS Girling PARTS” লেখা বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা অভিযোগ করছেন, এসব পার্টস চীন থেকে আমদানি করে ভারতে রি-প্যাকেটিং করা হচ্ছে এবং আসল ইন্ডিয়ান পণ্য বলে চড়া দামে বিক্রি করা হচ্ছে।
ছবিতে দেখা যায়, একটি মাস্টার সিলিন্ডারের গায়ে ফিনিশিং দুর্বল এবং প্যাকেটে QR কোড থাকলেও তা যাচাই করা কঠিন। ব্যবসায়ী ও মেকানিকরা বলছেন, নিম্নমানের এসব পার্টস দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, ফলে ভোক্তাদের বারবার গাড়ি মেরামত করতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গাড়ি মালিক বলেন, “TVS এর অরিজিনাল পার্টস ভেবে বেশি দাম দিয়ে কিনেছি। ২ মাসেই নষ্ট হয়ে গেছে। পরে জানলাম এটা চাইনিজ মাল।”
এ বিষয়ে বাজারের একাধিক দোকানদার বলেন, সাপ্লাইয়াররা তাদের “ইন্ডিয়ান TVS” বলেই পণ্য সরবরাহ করছে। তবে পণ্যের উৎস নিয়ে তাদের সন্দেহ রয়েছে।
ক্ষতিগ্রস্ত ভোক্তারা অবিলম্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই ও আইনশৃঙ্খলা বাহিনীকে বাজারে অভিযান চালিয়ে নকল ও নিম্নমানের পার্টস জব্দ করার দাবি জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, গাড়ির ব্রেক ও ইঞ্জিনের মতো স্পর্শকাতর যন্ত্রাংশে নিম্নমানের পণ্য ব্যবহার করলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত বাজার মনিটরিং ও কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন