খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে: মন্ত্রী দীপেন দেওয়ান

ফুটবল ও জাতীয় পর্যায়ের অন্যান্য খেলাধুলার মাধ্যমে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার উপর জোর দেন তিনি। রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর চূড়ান্ত পর্বের খেলায়

Read More »

পাহাড় ও সমতলের সমান উন্নয়নে দেশ এগিয়ে যাবে — মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ সরকারের লক্ষ্য হলো সমতল ও পাহাড়ের মধ্যে কোনো প্রকার বৈষম্য না রেখে দেশকে সম্মিলিতভাবে সামনে এগিয়ে নিতে হবে। মন্ত্রী দীপেন দেওয়ান আরও বলেন, পাহাড় এবং সমতলে সমান উন্নয়নের মধ্য দিয়েই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সোমবার বিকেলে রাঙ্গামাটি

Read More »

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি পালন

‎খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় কেন্দ্রীয়ভাবে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)’র দুই যুগ পূর্তি পালন করা হয়েছে। ‎আজ রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টার সময় মাটিরাঙ্গা উপজেলায় ডিওয়াইএফের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ‎সভা শুরুর পূর্বে ইউপিডিএফ ও গণতান্ত্রিক যুব ফোরামের দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র সংগঠক

Read More »

খাগড়াছড়িতে ক্যজাই মারমা’র ৩০তম শহীদ বার্ষিকীতে পিসিপি’র প্রদীপ প্রজ্বলন

খাগড়াছড়িতে ক্যজাই মারমা’র ৩০তম শহীদ বার্ষিকীতে তাঁর স্মরণে প্রদীপ প্রজ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখা। গতকাল মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ সন্ধ্যার সময় খাগড়াছড়ি সদর এলাকায় প্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদ ক্যজাই মারমার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর

Read More »

খাগড়াছড়ির ক্যজয় মারমার ৩০তম শহীদ বার্ষিকী আজ

“স্বায়ত্তশাসনের জন্য রক্তের প্রয়োজন। আমি দিয়ে গেলাম। জয় আমাদের অনিবার্য”- ক্যজয় মারমার শেষ উচ্চারণ আজ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ক্যজয় মারমার ৩০তম শহীদ বার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে খাগড়াছড়ির পানখিয়া পাড়া এলাকায় এপি ব্যাটালিয়ন-এর সদস্যদের গুলিতে শহীদ হন ক্যজয় মারমা। সেদিন (৩১ মার্চ ‘৯৬) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ক্যজয় মারমাসহ পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মী, সমর্থকরা

Read More »

রাঙামাটির কাউখালীতে “কলমপতি গণহত্যা দিবসে” আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন

“পার্বত্য চট্টগ্রামে সকল গণহত্যার বিচার করতে হবে” এই শ্লোগানে ‘২৫ মার্চ কলমপতি গণহত্যার ৪৬ বছর’ উপলক্ষে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন করেছে কাউখালী এলাকাবাসী। আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকাল ৫.০০ টায় কাউখালীর কলমপতি ইউনিয়নের বড়ডলু এলাকায় এই আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার দেড় শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Read More »

পার্বত্য চট্টগ্রামের কাউখালীর কলমপতি গণহত্যার ৪৬ বছর: আজও বিচার হয়নি

আজ ২৫ মার্চ কাউখালীর কলমপতি গণহত্যা দিবস। ১৯৮০ সালের এই দিনে রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নে রাষ্ট্রীয় মদদে বাংলাদেশ সেনাবাহিনী ও সেটেলার বাঙালি দ্বারা পাহাড়িদের উপর এক বর্বরতম গণহত্যা চালানো হয়েছিলো। সেদিন সেনা কর্মকর্তারা বৌদ্ধ বিহার সংস্কারের জন্য পাহাড়িদের ডেকে এনে নৃশংসভাবে ব্রাশফায়ার করে এবং সেটলারদের লেলিয়ে দেয়। সেনা ও সেটলারের হামলায় এ হত্যাকাণ্ডে ৩০০-এর

Read More »