
টাংগাইলের নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মোকনা ইউনিয়নের জগতলা পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—সাগর শিকদার (২২) ও সাব্বির শিকদার (২০)। তারা ওই এলাকার কালাম শিকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের লক্ষ্যে নাগরপুর থানা

