
পুরান ঢাকায় পথশিশুদের নেশার অন্ধকার জগত—বাবুবাজার, সুয়ারীঘাট, ওয়াজঘাট ও বাদামতলীতে উদ্বেগজনক পরিস্থিতি
রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পথশিশুদের জীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে বাবুবাজার ব্রিজের নিচে, সুয়ারীঘাট, ওয়াজঘাট ও বাদামতলী এলাকায় প্রতিদিন অসংখ্য পথশিশুকে ভাঙ্গারি কুড়াতে দেখা যায়। এসব শিশুর অনেকের বয়স মাত্র ৫ থেকে ১০ বছরের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, বাবুবাজার ব্রিজের নিচে ও ওয়াজঘাট এলাকায় রাসেল, আরিফ ও ছানি নামের কয়েকজন মহাজন
