
মাগুরায় সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে কৃষকদলের বিক্ষোভ মিছিল ও অপপ্রচার বন্ধের আহ্বান
মাগুরায় সাকের হোসেন হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষকদল। একই সঙ্গে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার মাগুরা নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়








