প্রধান প্রতিবেদক

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া, ৮ দিন ধরে কথা বলতে পারছেন না

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এক সপ্তাহের বেশি সময় ধরে গলার গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি। এ কারণে কথা বলতেও সমস্যা হচ্ছে এই অভিনেত্রীর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন। পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮

Read More »

ভারতে গোবর-গোমূত্র থেকে ক্যান্সার চিকিৎসা, ব্যাপক আর্থিক অনিয়ম

ভারতের মধ্যপ্রদেশের জাবালপুরে পঞ্চগব্য ব্যবহারের মাধ্যমে ক্যানসার নিরাময়ের একটি সরকারি গবেষণা প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়ম ও প্রশ্নবিদ্ধ ব্যয়ের অভিযোগ উঠেছে। ২০১১ সালে জাবালপুরের নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স ইউনিভার্সিটিতে শুরু হওয়া এই প্রকল্পে গরুর গোবর, গোমূত্র এবং দুধজাতীয় সামগ্রীর মিশ্রণ বা ‘পঞ্চগব্য’ দিয়ে ক্যানসারের মতো মরণব্যাধির চিকিৎসার উপায় খোঁজার কথা ছিল। তবে জেলা প্রশাসনের সাম্প্রতিক এক

Read More »

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাকরি

Read More »

অশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘে ইরানের অভিযোগ

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) একটি ‘জরুরি’ চিঠি পাঠিয়েছে তেহরান। রোববার (১১ জানুয়ারি) পাঠানো ওই চিঠিতে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং সহিংসতা উসকে দিচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, জাতিসংঘে দেশটির স্থায়ী প্রতিনিধি চিঠিতে বলেছেন, কোনো রাষ্ট্রই ‘মানবাধিকার’ বা ‘জনগণের প্রতি সমর্থন’-এর

Read More »

‘ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হতে পারে’, শঙ্কা ইরানের নোবেলজয়ী শিরিনের

যোগাযোগ বিচ্ছিন্নতার (ইন্টারনেট বন্ধ) আড়ালে তেহরান কর্তৃপক্ষ ‘গণহত্যা’ চালাতে পারে বলে সতর্ক করেছেন ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি। তিনি পশ্চিমা সরকারগুলোর প্রতি অবিলম্বে এ বিষয়ে মুখ খোলার আহ্বান জানিয়েছেন। গেল শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে এবাদি বলেন, ‘আমাকে আজ রাতে জরুরি ভিত্তিতে কথা বলতে হচ্ছে। বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যে ইরানে ব্যাপক যোগাযোগ

Read More »

বিএনপির ইশতেহারে থাকবে অর্থনৈতিক সংস্কারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ইশতেহারে ‘ক্রিয়েটিভ ইকোনমি’— এই নতুন শব্দবন্ধ সামনে আনতে চায় বিএনপি। মূলত, চেনা বড় শিল্পের বাইরেও নতুন ধাঁচের কাজ আর উদ্যোক্তাদের জায়গা দিতে চায় দলটি। প্রযুক্তিনির্ভর কাজ, স্টার্টআপ, ফ্রিল্যান্সিং সবই থাকবে তালিকায়। পাশাপাশি সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তুলে দেয়ার পক্ষে দলটি। ব্যাংকের ওপর বাড়তি চাপের বিকল্প হিসেবে বড় বড় প্রকল্পের

Read More »

স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরানিরা, সহায়তা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত মানুষ হতাহত হয়েছেন যে, অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। তাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকসহ হাসপাতালগুলোর কর্মীদের। দেশটিতে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে। এর মধ্যে ১০৯ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিরা বিক্ষোভকারী। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

Read More »

পঞ্চগড়ে লাঠিচার্জে আহতদের দেখতে হাসপাতালে সারজিস

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারিদের বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচিতে লাঠিচার্জের ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (১১ জানুয়ারি) রাতে সারজিস আলম যখন পঞ্চগড় সদর হাসপাতালে আসেন প্রায় একই সময়ে সেখানে আসেন জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জনসহ প্রশাসনের

Read More »

ইয়াবা তৈরির মেশিনসহ মুন্সীগঞ্জে যুবক আটক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইয়াবা তৈরীর মেশিন ও বিপুল পরিমান সরঞ্জামসহ ফিরোজ (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১০ টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ বেতকার চাংঘুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সময় তার কাছ হতে ৮০০ পিছ ইয়াবা ট্যাবলেড, ২৫ গ্রাম আইস, ইয়াবা তৈরীর মেশিন ও বিপুল পরিমান ইয়াবা তৈরীর

Read More »

ভারতের ক্ষমতাসীন দলকে ‘স্যাডিস্ট ও ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন অভিনেত্রী

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ‘ইংরেজের দালাল’ ও ‘ফ্যাসিস্ট’ তকমা দিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলটিকে নিয়ে কড়া সমালোচনা করেছেন তিনি। ফেসবুকে দীর্ঘ এক পোস্টে বিজেপিকে তোপ দাগিয়ে রূপাঞ্জনা লেখেন, আপনাদের গুজরাট গণহত্যার কথা কেউ ভুলে যায়নি। ধর্মের নামে তথাকথিত ‘কল্যাটারাল ড্যামেজ’ ঘটিয়ে আপনাদের রক্তমাখা মুখ আজ দিল্লির

Read More »