পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম ও রুবেলা প্রতিরোধে শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দেবোত্তর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী, মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান, ডা. নাহিদুজ্জামান, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হক, এমওডিস রেজাউল ইসলাম এবং উপ-সহকারী কর্মকর্তা আরিফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ টিকাদান কর্মসূচি আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হাম ও রুবেলা শিশুদের জন্য অত্যন্ত সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ। এ রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়।
সকল অভিভাবকদের নির্ধারিত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।




