আদমদিঘি ইউনিয়ন পরিষদের ৬নংওয়ার্ডের তিনবারের নির্বাচিত সদস্য (মেম্বার) পানলা গ্রামের তছলিম উদ্দিন (৬২) গত শুক্রবার দিবাগত রাতে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার স্ত্রী ও দুই ছেলে নাতিসহ বহু গুণগ্রাহী রয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সুদিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় আদমদীঘি ইউপি’র সদস্যবৃন্দসহ এলাকার বহু মুসল্লি অংশগ্রহণ করেন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন-উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন, যুব বিভাগের সভাপতি আহসান হাবিব তুহিন, শ্রমিক নেতা ফরিদুল ইসলাম, শিক্ষক গোলাম রব্বানী, আদমদীঘি প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।




