ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থারউন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। বাংলাদেশসরকারের পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ, সড়কপরিবহন উইং কর্তৃক প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুযায়ীউপজেলার মোট ৭টি গ্রামীণ সড়ক সরকারি গেজেটভুক্ত ও আইডিভুক্ত হয়েছে। এর ফলে এসব সড়কে ভবিষ্যতে উন্নয়ন, সংস্কারও রক্ষণাবেক্ষণের জন্য সরকারি প্রকল্প ও অর্থায়ন গ্রহণের সুযোগসৃষ্টি হয়েছে।
প্রকাশিত গেজেটে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমেগত ৪ জুন ২০২৬ তারিখে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামোবিভাগের স্ট্যান্ডিং কমিটির সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতাধীন বিভিন্নজেলার গ্রামীণ সড়কসমূহ আইডিভুক্তির প্রস্তাব অনুমোদন করা হয়। পরবর্তীতে ১৬ জুলাই ২০২৬ তারিখের প্রজ্ঞাপন এবং ২২ জুলাই২০২৬ প্রকাশিত বাংলাদেশ গেজেটের মাধ্যমে এ অনুমোদন কার্যকরকরা হয়।
গেজেট অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ২৮৭টি গ্রামীণ সড়কঅনুমোদন পেয়েছে। এর মধ্যে টাইপ-এ শ্রেণির ১২২টি এবং টাইপ-বিশ্রেণির ১৬৫টি সড়ক রয়েছে।
আশুগঞ্জ উপজেলায় অনুমোদিত ৭টি সড়কের মধ্যে স্থানীয় সরকারপ্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় টাইপ-এ শ্রেণির ৪টিএবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতায় আরও ৩টি সড়কঅন্তর্ভুক্ত হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, সড়কগুলো সরকারি আইডিভুক্ত হওয়ায়এগুলোর উন্নয়ন ও সংস্কারে সরকারি অর্থায়ন নিশ্চিত করার সুযোগবাড়বে। ফলে উপজেলার গ্রামীণ জনগণের যাতায়াত ব্যবস্থা আরওসহজ, নিরাপদ ও টেকসই হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় বাসিন্দারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, দ্রুত প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনেরঅবকাঠামোগত চাহিদা পূরণ হবে এবং আশুগঞ্জ উপজেলার গ্রামীণযোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।