বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আশ্রয়ন বাজার থেকে কালিগঞ্জ খেয়াঘাট রাস্তার দুরবস্থা

 চর বাগডহরা আশ্রয়ন বাজার থেকে কালিগঞ্জ খেয়াঘাট পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তা প্রায় দুইটি ওয়ার্ডের একমাত্র কালীগঞ্জ খেয়াঘাট যাওয়ার প্রধান মাধ্যম। যা  এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত কৃষি পণ্য পরিবহন করা হয়। ইদানিং এ রাস্তা একদমই ব্যবহারের অপযোগী হয়ে পড়েছে। যা কৃষি পণ্য পরিবহনের চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এমনকি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাইতে চরম দুর্ভোগে পড়েছে। ওই এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ নূরনবী বলেন, আমার একটা ট্রাক্টর আছে যা শুকনো মৌসুমী প্রতিনিয়ত কালীগঞ্জ কৃষি পণ্য নিয়ে যেতাম। এবং ইদানিং এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে চরম ঝুঁকিতে পড়তে হচ্ছে। যা যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ওই এলাকার কৃষক মোঃ মুকুল মিয়া বলেন আমাদের আশ্রয়ন বাজার থেকে কালিগঞ্জ খেয়াঘাট পর্যন্ত এই রাস্তা এমন দুরবস্থা। যা আমাদের কৃষি পণ্য পরিবহনে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বর্তমানে কৃষি পণ্য পরিবহন ভাড়া দ্বিগুণ হয়েছে। এই রাস্তার কারণে কিশোর ী পরিবহন মূল্য বৃদ্ধি পেয়েছে। এই এলাক স্নাতক শিক্ষার্থী লতিবুর ইসলাম বলেন আমি প্রতিনিয়ত কলেজে যাইতে পারিনা কারণ রাস্তা যে অবস্থা ভালোভাবে হেঁটে যাওয়ার কোনো সুযোগ নেই। যার কারণে আমার কলেজ যাওয়া ব্যাহত হচ্ছে। তাই ওখানকার স্থানীয় লোকজন বলেন এ রাস্তায় প্রায় দুই বছর থেকে। কোন সংস্কার করা হয়নি। এমনকি জনপ্রতিনিধি এ রাস্তার কোন ব্যবস্থা নেননি। তাই স্থানীয়দের প্রাণের দাবি যে এই রাস্তা দ্রুত মেরামত না করলে কৃষি পণ্য বাজারজাত করতে কৃষকরা ভোগান্তিতে পরবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন