ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সাটিয়া চেয়ারম্যান পাড়া গ্রামের বাসিন্দা মোঃ আবুল বারেক।তিনি  একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ,ছয় বোন ও  দুই ভাইয়ের মধ্যে তিনি সাত নম্বর। তিনি রানীশুকৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন ও সমাজ সেবক।  তিনি  গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে ভোটের মাঠ তৈরি করেছিলেন এবং বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। ইতিপূর্বে তার বংশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার চেয়ারম্যান ছিলো। সেই সুত্রে গ্রামের নামকরণ হয়েছে চেয়ারম্যান পাড়া ।
পরবর্তীতে তিনি হজ্বের জন্য নির্বাচন থেকে দূরে সরে যায়। এবং পরিবার আত্মীয় স্বজনদের কথা মতো নির্বাচন থেকে সরে যায়। এবং  ইসলামীক কার্যক্রম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এবং হজ্ব পালন করতে আগ্রহ প্রকাশ করেন। বর্তমান তিনি মক্কায় অবস্থান করছেন।
তার পরিবারের রয়েছেন স্ত্রী সহ চার  ছেলে সন্তান,তার বড় ছেলে পুলিশ কর্মকর্তা, মেজো ছেলে ও সেজো ছেলে শিক্ষক ছোট ছেলে বাংলাদেশ সেনাবাহিনী,নাতি নাতনি রয়েছে।
তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।
তিনি হজ্ব পালন শেষে  পরিবার আত্মীয় স্বজন ও দেশবাসীর শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া করবেন।