জাতীয় পার্টির, পাবনা জেলার, সাবেক সহ সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক, এ্যাডভোকেট মো: রেজাউল করিম রানা, ভাই, আজ ইং ১৯.০৮.২০২৬ তারিখে, দুপুর, আনুমানিক ১১.৪৫ মিনিটে পাবনা কোর্ট চত্বরে স্ট্রোক করার পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ইন্নালিল্লাহ,ওয়াইন্না এলাহি রাজেউন।সুখ জানিয়েছেন জাতীয় পার্টির পাবনা জেলা প্রবীণ নেতা সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার, সশিদুল ইসলাম দায়েন, মেহেদী হাসান রুবেল সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ পাবনা জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন,অ্যাডভোকেট রেজাউল করিম রানা, একজন সৎ ও কর্মঠ জাতীয় পার্টির নিবেদিত নেতা ছিলেন। আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মোকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এবং শোখ সইবার ক্ষমতা দান করেন। আমরা পাবনা জেলার, জাতীয় পার্টির পরিবার ও একজন তৃণমূল কর্মীকে হারিয়ে গভীর ভাবে শোকাহত। আল্লাহ রব্বুল আলামীন যেনো, তাকে মাফ করে দিয়ে, জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করুন আমিন।



