কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভোলায় এক নারীকে পরিকল্পিতভাবে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ডিস লাইন ব্যবসায়ীর সাহে আলমের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী নুরজাহান বেগম বর্তমানে ভোলা সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি গত কাল ১০ মে ভোলার উত্তর জয়নগর এলাকায় ঘুইংগার হাট বাজারের পূর্ব পাশে হাফিজ ইব্রাহিম আদর্শ কিন্ডারগার্ডেন শবনগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত নুরজাহান বেগম অভিযোগ করে গণমাধ্যমকর্মীদের জানান, অভিযুক্ত ডিস লাইন ব্যবসায়ী সাহে আলম দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় পূর্বপরিকল্পিতভাবে তাকে হেনস্তা ও মারধর করা হয়।
ভুক্তভোগীর দাবি, গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ তুলে অভিযুক্ত সাহে আলম তাকে পায়ের জুতা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে তার কানে গুরুতর আঘাত লাগে এবং কান থেকে রক্ত বের হতে থাকে। পরে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
নুরজাহান বেগম আরও জানান, তিনি গাছ থেকে কোনো আম পাড়েননি। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসিয়ে মারধর করা হয়েছে।
ভুক্তভোগীর বাড়ি ভোলা সদর উপজেলার গুইঙ্গারহাট বাজারের পূর্ব পাশে, উত্তর জয়নগর ১নং ওয়ার্ডের হাফিজ ইব্রাহিম আদর্শ কিন্ডারগার্টেন সংলগ্ন এলাকায়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা হাসিনা বেগম বলেন, “এই ডিস লাইন ব্যবসায়ী এর আগেও একাধিক নারীকে কুপ্রস্তাব দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শাহ আলমের সাথে মুঠোফোনে একাধিকবার ফোন দেয়ার পর ফোনটা রিসিভ করে বলেন এ বিষয়ে সাহে আলম কিছুই জানেন না। পরবর্তীতে তাকে কল দিলেও শেয়ার কল রিসিভ করেননি।
ভুক্তভোগী নুরজাহান বেগম সুস্থ হয়ে থানায় অভিযোগ করবেন।



