কুমারখালীতে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন

কুষ্টিয়ার কুমারখালীতে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত এক হাজার মানুষদের মাঝে এন.আই আনছার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে পৌরসভার হলবাজারস্থ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতির বাস ভবনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় এন.আই আনছার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিক, সভাপতি এ্যাড. জাকারিয়া আনছার মিলন, সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই মাখন প্রামানিক, উপদেষ্টা সমসের আলী প্রামানিক, সদস্য নিজাম উদ্দিন, শিপন আহম্মেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন