গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে কোটালীপাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মোঃ মাহমুদুন্নবী।
কোটালীপাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার,উপজেলা সহকারি শিক্ষা অফিসার বাসু দেব বসু, ফরিদপুর অঞ্চলের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সরওয়ার হোসেন তালুকদার,কোটালীপাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লিটন শিকদার বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মোঃ মাহমুদুন্নবী তার বক্তব্যে বলেন,আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এ সব কৃতি শিক্ষার্থীগণ আগামীতে আরো ভালো রেজাল্ট করবে বলে আমি বিশ্বাস করি।এদেরকে উৎসহ দিতে হবে।উৎসহ দিলে এরা আগামীতে আরো ভালো লেখাপাড়া করবে।এদের প্রতি আমার আশির্বাদ থাকলো এরা যেন বড় হয়ে দেশের মঙ্গলে কাজ করতে পারে।#




