কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা শিল্পকলা একাডেমী চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী শেখ, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান মিয়া, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া বক্তব্য রাখেন।
আলোচনা সভা শুরুর আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন