ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মধ্যে রাসায়নিক সারসহ সরিষা ও পাট বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ

রংপুরের কাউনিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মধ্যে রাসায়নিক সারসহ সরিষা ও পাট বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আইয়ুব আলী, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খাইরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুন্নবী ও তোফাজ্জল হোসেন প্রমুখ। এবারে বিনামূল্যে ১৪০ জন সরিষা চাষিকে ১ কেজি করে সরিষা বীজ ও ১০ জন পাট চাষিকে ১০০ কেজি করে হলুদ বীজ এবং প্রত্যেক চাষিকে ৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিএপি সার দেওয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বগুড়ার কাহালু উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোছাঃ মালিহা খানম-এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন