বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ পালন

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ বুধবার বেলা ১০টায় সকাল থেকে হওয়া প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধা শহরের পৌর পার্কে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক ,পুলিশ সুপার জসিম উদ্দিন।
এরপর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন জুলাই যোদ্ধাদের প্রতি।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের আয়োজনে ইনডোর স্টেডিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর ও পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাকাসহ জেলার সাত উপজেলার শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাগন এবং জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) নেতাকর্মীরা।
আলোচনা সভায় ৫ আগষ্টের তাৎপর্য তুলে ধরা হয় এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দ্রুত জুলাই সনদ ও গনভোটের রায় বাস্তবায়নে সরকারে প্রতি আহবান জানান বক্তারা।
আলোচনা শেষে জেলার ৬জন শহীদ পরিবারের ও ২৪৬ জন জুলাই যোদ্ধাকে সম্মননা স্মারক প্রদান ও তাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও দিবসটি পালন ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঅঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন ব্যাপক প্রস্তুতি গতকালই শেষ  করেছে জেলা প্রশাসন ও সামাজিক-রাজনৈতিক সংগঠন গুলো।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নোবিপ্রবি গ্রন্থাগারে বৈধ আমদানিকৃত বই ফেরত দেওয়ার অভিযোগ আর্থিক ক্ষতির শঙ্কায় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য বৈধভাবে