টানা বৃষ্টি ও অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে গাজীপুর কোনাবাড়ি দেউলিয়া বাড়ি চিপা গলি এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে এলাকার শ্রমিক ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ নেমে এসেছে।
রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় কর্মজীবী মানুষ সময়মতো কর্মস্থলে যেতে পারছেন না, স্কুলগামী শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারাও পড়েছেন ভোগান্তিতে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।




