গাজীপুরের কাপাসিয়ার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির বাড়াটিয়া ফুরকান মিয়ার স্ত্রী, ৩ শিশু মেয়ে সন্তান ও শালককে জবাই করে হত্যা করেছে। এলাকাবাসী ধারণা করছে, নেশাগ্রস্ত ফুরকান পারিবারিক কলহের কারণে তার স্ত্রী সন্তানদেরকে হত্যা করেছে। ফোরকান একটি কোম্পানির মৎস্য খামারের গাড়ি চালক। গত এক বছর আগে তারা এই বাড়িতে বাড়াটিয়া হিসেবে উঠে। নিজেদের অভাবের সংসারে প্রায়ই পারিবারিক কলহের কারণে ঝগড়া বিবাদ লেগেই থাকতো বলে জানিয়েছে এলাকাবাসী। এই কারণে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। বর্তমানে ফোরকান মিয়া পলাতক রয়েছে।
পুলিশ ঘটনাস্থলে এসে লাশ সুরতল করছে। এই নির্মম হত্যাকাণ্ড দেখার জন্য এলাকার বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত হচ্ছে।




