গাজীপুরের শ্রীপুরে ৭ হাজার ৭৯০ ইয়াবাসহ কাদের নামে একজন আটক

গাজীপুরের শ্রীপুরে বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ আব্দুল কাদের (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মুলাইদ এলাকার একটি টিনশেড ভবনের বেডরুম থেকে তাকে আটক করা হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, মুলাইদ এলাকার মৃত আশরাফ আলীর ছেলে আব্দুল কাদেরের বসতঘরে অভিযান চালিয়ে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাদেরকে আটক করা হয়। পরে উদ্ধার করা ইয়াবাসহ তাকে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় আব্দুল কাদেরের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ক্যাশলেস লেনদেন বাড়াতে লালমনিরহাটে পূবালী ব্যাংকের ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন ও সমাবেশ

​ক্যাশলেস লেনদেন নিশ্চিতকরণ এবং সার্বজনীন ‘বাংলা কিউআর’ (BANGLA QR) প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে লালমনিরহাটে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের সেনা মৈত্রী মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখা এই কর্মসূচির আয়োজন করে।   ​অনুষ্ঠানে ক্যাশলেস ব্যবস্থার সুফল ও ব্যাংকের আধুনিক সেবা নিয়ে বিশদ আলোচনা করা হয়। পূবালী ব্যাংক লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মধু বাবু রায়ের সভাপতিত্বে এবং শাখাটির অপারেশন ম্যানেজার আবু আতিক ইমতিয়াজের সঞ্চালনায় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মধু বাবু রায় নিজে। ​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ​মোকছেদুর রহমান: সভাপতি, সম্মিলিত গোশালা রোড ব্যবসায়ী সমিতি ​শেখ শামীম আহমেদ: পরিচালক, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ​মাজেদুল ইসলাম: প্রেসিডেন্ট, লালমনিরহাট রোটারি ক্লাব।   ​প্রধান অতিথির বক্তব্যে শাখা ব্যবস্থাপক মধু বাবু রায় বলেন, “নগদ টাকার নির্ভরতা কমিয়ে নিরাপদ ও দ্রুত লেনদেন নিশ্চিত করাই বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ এক QR’ উদ্যোগের মূল উদ্দেশ্য। পূবালী ব্যাংক গ্রাহকদের যুগোপযোগী সেবা দিতে সর্বদা অঙ্গীকারবদ্ধ।”