গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ঘিরে সমন্বয় সভা

গোপালগঞ্জ সদর উপজেলায় ২১ ইউনিয়নে চলবে ক্যাম্পেইন, লক্ষ্য ৩০ হাজারের বেশি শিশু পাবে এই টিকা।
গোপালগঞ্জ সদর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। (২১-এপ্রিল) মঙ্গলবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য অফিসে আয়োজিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গায়ত্রী বিশ্বাস।
সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে উপজেলার ২১টি ইউনিয়নে (পৌরসভা ছাড়া) শিশুদের টিকা দেওয়া হবে। এ সময়ে মোট ৩০ হাজার ৩৪০ ডোজ টিকা প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ডা. গায়ত্রী বিশ্বাস বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) লাখসানা লাকী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বালা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম এবং প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার। ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আবিদ হাসান মুছা ও তানভীর ইসলাম, মোঃ ইয়ামিন ইসলাম, সহ  সভায় স্থানীয় সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রজেক্টরের মাধ্যমে হাম-রুবেলা বিষয়ে সচেতনতামূলক উপস্থাপনা করা হয়। বক্তারা বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে সব দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন, ড. জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন ঝালকাঠির