আজ দুপুরে কোটালীপাড়ায় পানিতে ডুবে নাঈমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
কুশলা ইউনিয়নের বানিয়ারী গ্রামে বাড়ির পাশে পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
নাঈমা বানিয়ারী গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের মেয়ে।
মেয়েটিকে অনেক খোঁজাখুঁজি করার পরে এলাকার মানুষ পানিতে দেখতে পান।
পানি থেকে তুলে মেয়েটিকে কোটালীপাড়া সদর হাসপাতালে নেয়ার পরে চিকিৎসক মৃত্যুর ঘোষণা করেন।
মেয়েটির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া আল্লাহ তাআলা এই মেয়েটির পরিবারকে শোক সইবার তৌফিক দিন আমিন।।।।




