গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহ অনুষ্ঠিত

জাটকা ধরা থামাই যদি. ইলিশে ভরবে সাগর এই প্রতিপাদ্যকে সামনে রেখেই  রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণের শপথ নিলেন পদ্মা পাড়ের জেলেরা| জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটে পদ্মা পাড়ে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রন্ত উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬এর শুভ উদ্ধোধনও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
 গোয়ালন্দ উপজেলা নিবার্হী কর্মকর্তা সাথী দাসের সভাপত্বিতে উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন পাইলটের সঞ্চালনায় জাটকা সংরক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক, জেলা মৎস্য অধিদপত্মরের সিনিয়ার সহকারী পরিচালক পলাশ হালদার,গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশারফ  আহম্মেদ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের আহবায়ক মো.ফারুক দেওয়ান, দৌলতদিয়া নৌ ফাঁড়ি ইনচার্জ ত্রিনাথ সাহা , দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. আয়ুব আলী খান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল সরদার, দৌলতদিয়া মৎস্য জীবি প্রতিনিধি আসলাম মোল্লা, অছেল বেপারী প্রমুখ| এসময় একাধিক জেলে বলেন, এই অঞ্চলের  জেলেদের  তালিকায় যাদের নাম রয়েছে  তার মধ্যে বেশির লোক জেলে নয়| ভালো করে  যাাচাই বাচাই করে প্রকৃত জেলেদের এই তালিকা নাম দেওয়া হোক|আর যারা জেলে নয় তাদের কে এই তালিকা থেকে বাদ দেওয়া হোক|

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন