রাজবাড়ীর গোয়ালন্দে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। বৃহস্পতিবার ৭মে সকাল ১০ টার সময় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে গোয়ালন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ৭০ জন প্রান্তিক কৃষক, রাজনীতিবিদ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মোট ১০০ জন অংশগ্রহণ করেন।
২০২৫ – ২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েল ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় অনুষ্ঠানে
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক ডঃ মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণের কর্মকর্তা গোলাম রাসূল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. গোলাম সারোয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর,গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতানুল ইসলাম মুন্নু, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো.নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মো.রাসেল মোল্লা, নারী উদ্যোক্তা জাসমা প্রমুখ।



