গ্রাহকের নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা -২ সংসদ সদস্যের জরুরী বৈঠক

গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ এর  বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন চুয়াডাঙ্গা-২ এর সংসদ সদস্য এ্যাডভোকেট রুহুল আমিন।
আজ ১৩.৮.২৬ ইং তারিখ-বৃহস্পতিবার সকাল ১০টায় এমপি রুহুল আমিনের নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গ্রাহকদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর দ্রুত সমাধানের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।
বিশেষ করে জীবননগর ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন চুয়াডাঙ্গা-২ সংসদ সদস্য ।হাসপাতাল দুটিতে চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।
বৈঠকে পল্লী বিদ্যুৎ সেবার মান উন্নয়ন, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, বিদ্যুৎ বিভ্রাট কমানো এবং গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম স্বদেশ কুমার ঘোষ, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জসীমউদ্দীন, ডিজিএম আব্দুল মাজেদ এবং এজিএম মোহাম্মদ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে সংসদ সদস্য এ্যাডভোকেট রুহুল আমিন বলেন, সাধারণ মানুষের বিদ্যুৎ সেবা নিশ্চিত করা এবং হাসপাতালসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা