বৃহস্পতিবার,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে বুলাকিপুর ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ শুরু

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়ন পরিষদে ২০২৫–২০২৬ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি পরিবারের মাঝে ১০ (দশ) কেজি করে চাল প্রদান করা হচ্ছে।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের স্টাফ মো. আব্দুর রহমান এবং ১ নং বুলাকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সদের আলী খন্দকার।
চেয়ারম্যান মো. সদের আলী খন্দকার জানান, সকাল থেকে উপকারভোগীদের শৃঙ্খলাভাবে লাইনে দাঁড় করিয়ে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহিনুর আলম, ইউপি সদস্যবৃন্দ, মহিলা সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণের সময়সূচি:
১৪ মার্চ ২০২৬: ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড
১৫ মার্চ ২০২৬: ১, ২, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড
সময়: সকাল ৮:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত
স্থান: ১ নং বুলাকিপুর ইউনিয়ন পরিষদ, ঘোড়াঘাট, দিনাজপুর
এ কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন