চকরিয়ায় মাতামুহুরি নদী চর কেটে চলছে বালু লুটের মহোৎসব

‎চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড মাতামুহুরি সেতু থেকে কোচপাড়া পাড়া পর্যন্ত মাতামুহুরী নদীর জেগে উঠা চর কেটে চলছে বালু লুটের মহোৎসব। পাশাপাশি নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে উত্তোলন করা হচ্ছে কোটি কোটি টাকার বালু, এসব অবৈধ বালু উত্তোলনে নেতৃত্ব দিচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী বালুখেকো।
‎অভিয়োগ রয়েছে এসব প্রভাবশালী চক্র প্রশাসনের   নজর এড়িয়ে রাতের আঁধারে এই অবৈধ বালু উত্তোলন করে আসছেন, এসব অবৈধ বালু উত্তোলনের ফলে একদিকে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব অন্য দিকে ধ্বংস হচ্ছে পরিবেশ। এভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে বাঁশঘাটা স্টেশন, কোচপাড়া ও নামার চিরিংগা এলাকায় ভাঙনের ঝুঁকি সবচেয়ে বেশি দেখা দিয়েছে। এতে করে প্রায় পাঁচ থেকে ছয় শতাধিক পরিবারের ঘরবাড়ি, জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
২ এপ্রিল (বুধবার) স্হানীয়রা বাসিন্দারা অভিযোগ করেন স্থানীয় প্রভাবশালী বালু খেকোরা প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
‎এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।অবৈধ বালু উত্তোলন বন্ধ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন