ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মাল্টিমিডিয়া হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. সফর আলী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।
আলোচনা সভার শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্ল্যা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা এ.জি.এম. বাদল আমিন, মো. কুদ্দুস আলী, মো. ইয়াকুব আলী, ওবায়দুল বারী দীপু, মো. মঞ্জুরুল হক মৃধা, গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর, স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদ আল ফারুকী, কৃষক দলের নেতা মো. কামরুল হাসান ফিরোজ, ছাত্রদলের নেতা শুভ সালাউদ্দিন মোল্ল্যা, আল-আমিন মোল্ল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. কাউছার খান, জুলাই যোদ্ধা মো. ইমরান হোসেন, মো. হোসেন এবং শিক্ষার্থী আনিসা আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও উপজেলা জামায়াতে ইসলামী পৃথকভাবে বর্ণাঢ্য মিছিল বের করে। মিছিল দুটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার প্রতিটি মসজিদ ও মন্দিরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভারও আয়োজন করা হয়।