চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার এবং যায়যায়দিন এর স্টাফ রিপোর্টার অসুস্থ সাংবাদিক রেজাউল করিম লিটনের শারীরিক খোঁজখবর নিলেন চুয়াডাঙ্গা-২ এর সংসদ সদস্য

চুয়াডাঙ্গা জেলার চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার ও যায়যায় দিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক রেজাউল করিম লিটন হঠাৎ অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন।
খবর পেয়ে আজ বুধবার ১২.৮.২৬ সকালে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর এডভোকেট মোঃ রুহুল আমিন।
তিনি চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং সাংবাদিক রেজাউল করিম লিটনের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দলীয় নেতা কর্মী ও হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ দেলোয়ার হোসেন এফসিপিএস মেডিসিন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন