ছাতকে কালারুকা ইউপি চেয়ারম্যানের একক প্রকল্প বাতিল, ৭ কার্যদিবসের মধ্যে নতুন তালিকার নির্দেশ ইউএনও’র

সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০ ২৭ অর্থ বছরের এডিপি ও রাজস্ব খাতের উন্নয়ন প্রকল্পের তালিকা তৈরিতে ইউপি সদস্যদের মতামত না নিয়ে এককভাবে দাখিল করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চেয়ারম্যানের দাখিলকৃত বিতর্কিত প্রকল্পটি অগ্রহণযোগ্য ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। একই সাথে পরিষদের সকল সদস্যের উপস্থিতিতে আলোচনা করে নতুন প্রকল্প তালিকা প্রণয়নপূর্বক আগামী ৭ কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
​উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য জনাব সামছু মিয়া গং কর্তৃক গত ৩০ জুলাই ২০২৬ তারিখে দাখিলকৃত লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়। অভিযোগ অনুসন্ধানে জানা যায়, কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা অদুদ আলম কর্তৃক দাখিলকৃত এডিপি ও রাজস্ব খাতের প্রকল্পটি পরিষদ সদস্যদের কোনো মতামত বা আলোচনা ছাড়াই এককভাবে তৈরি করে দাখিল করা হয়েছিল, যা বিধিসম্মত নয়।
​এরই ধারাবাহিকতায় গত ১২ আগস্ট ২০২৬ (২৮ শ্রাবণ ১৪৩৩) তারিখে স্মারক নম্বর ০৫.৪৬.৯০২৩.০০০.০০.০৪.০০০২.২৫.৫২৭ এর মাধ্যমে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন চেয়ারম্যান অদুদ আলমকে একটি চিঠি পাঠিয়েছেন। ​উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ সদস্যদের মতামত ছাড়া এককভাবে দাখিলকৃত প্রকল্প তালিকাটি গ্রহণযোগ্য নয়। এমতাবস্থায়, পরিষদের সকল সদস্যের উপস্থিতিতে পুনরায় আলোচনা করে বিধি-বিধান অনুযায়ী প্রকল্প তালিকা প্রণয়নপূর্বক গৃহীত কার্য বিবরণীসহ প্রতিবেদন আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে ইউএনও কার্যালয়ে প্রেরণের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
​এর আগে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিজয়ী ইউপি চেয়ারম্যান ডেবিল অদুদ আলমের বিরুদ্ধে, মেম্বারদেক অন্ধকারে রেখে একক সিদ্ধান্তে এডিপি ও রাজস্ব খাতের প্রায় ২০ লাখ টাকার প্রকল্প আত্মসাতের উদ্দেশ্যে মনগড়া তালিকা দাখিলের অভিযোগ ওঠে। এতে মেম্বারদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা ইউএনও বরাবরে লিখিত প্রতিকার চান।
​এদিকে, চেয়ারম্যান অদুদ আলমের এসব অনিয়ম ও স্বৈরাচারী সিদ্ধান্তের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হলে তিনি ক্ষিপ্ত হয়ে সংবাদমাধ্যমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানামুখী বিতর্কিত মন্তব্য করেন এবং ইউপি সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন হুমকিমূলক বক্তব্য প্রদান করেন। সংবাদমাধ্যমের প্রতি এমন অপপ্রচার, সদস্যদের হুমকি প্রদান ও দায়িত্বজ্ঞানহীন আচরণে স্থানীয় গণমাধ্যমকর্মী, ভুক্তভোগী প্রতিনিধি ও সুশীল সমাজের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।
​অন্যদিকে, উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ইউপি সদস্যরা। তারা জানান, প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে কালারুকা ইউনিয়নে মেম্বারদের অধিকার রক্ষা পাবে এবং প্রকৃত এলাকার উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

লালমনিরহাটে মানবিক কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার: নতুন কমিটির মমিনুল, লায়লা ও রোজি

​বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লালমনিরহাট ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৫–২০২৭)-এর নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেছে। নবনির্বাচিত এ কমিটিতে চেয়ারম্যান পদে এ কে এম মমিনুল হক, ভাইস চেয়ারম্যান পদে লায়লা হাবিব এবং সেক্রেটারি পদে অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি নির্বাচিত হয়েছেন।   ​এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব লাভ করেছেন-আফজাল হোসেন, মজমুল হোসেন প্রামানিক, আবুল বাশার, আজিজুল ইসলাম ইউলাদ, হ.শ.ম জয়নুল আবেদীন স্বপন, রোকনুজ্জামান রোকন, এবি.এম ফেরদৌস এবং সাহেদুল ইসলাম পাটোয়ারী।   ​দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম মমিনুল হক বলেন, “রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক মানবিক প্রতিষ্ঠান। লালমনিরহাটের প্রান্তিক, দুস্থ ও অসহায় মানুষের প্রতিটি সংকটে পাশে দাঁড়ানোই হবে আমাদের নতুন কমিটির প্রধান অগ্রাধিকার। আমরা আগামী দিনগুলোতে জেলার দুর্যোগকালীন জরুরি সহায়তা জোরদার করা, বিনামূল্যে রক্তদান কর্মসূচি বিস্তৃত করা এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করব। তরুণ ও যুবদের স্বেচ্ছাসেবী কাজে উৎসাহিত করে লালমনিরহাটে রেড ক্রিসেন্টের প্রতিটি কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও গণমুখী করতে আমরা বদ্ধপরিকর।”   ​সংগঠনকে সুসংগঠিত ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান লায়লা হাবিব বলেন, “রেড ক্রিসেন্টের সেবা কার্যক্রমকে প্রতিটি প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারে পৌঁছে দিতে আমরা দলমত নির্বিশেষে কাজ করতে চাই। বিশেষ করে যেকোনো দুর্যোগে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিতে এবং নারী স্বেচ্ছাসেবক তৈরিতে আমাদের বিশেষ দৃষ্টি থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় লালমনিরহাট রেড ক্রিসেন্ট ইউনিটকে একটি আদর্শ মানবিক সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”   ​কার্যক্রম আরও ত্বরান্বিত ও কার্যকর করার অঙ্গীকার জানিয়ে নবনির্বাচিত সেক্রেটারি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজি বলেন, “আমাদের মূল শক্তি হলো তরুণ ও যুব স্বেচ্ছাসেবীরা। প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে তরুণ সমাজকে মানবসেবায় যুক্ত করা হবে। শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিটি মানবিক প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব। যেকোনো সংকটে লালমনিরহাটের মানুষের বিশ্বস্ত আশ্রয়স্থল হিসেবে রেড ক্রিসেন্ট কাজ করে যাবে।”